হামাসের https://bangajananee.news Thu, 05 Jun 2025 05:28:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.10 গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে জাতিসংঘে প্রস্তাব, ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র https://bangajananee.news/?p=48035 https://bangajananee.news/?p=48035#respond Thu, 05 Jun 2025 05:28:28 +0000 https://bangajananee.news/?p=48035 ...বিস্তারিত পড়ুন]]> গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর এবং গাজায় ত্রাণ সহায়তা অবাধে প্রবেশের দাবিতে বুধবার (৪ জুন) বিকালে ওই ভোটের আয়োজন করা হয়েছিল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভোটের আগেই জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিনিধি ডরোথি শেয়া বলেন, যে সব প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয় না এবং তাদের নিরস্ত্রীকরণ ও গাজা ত্যাগের দাবি থাকে না, যুক্তরাষ্ট্র সেখানে সমর্থন দেবে না। আমরা এ কথা স্পষ্ট জানিয়েছি।

জাতিসংঘের এই প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অর্জনে মার্কিন প্রচেষ্টা ক্ষুণ্ন করে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ইসরায়েলের বৃহত্তম মিত্র এবং অস্ত্রের জোগানদাতা হচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বাদে নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। পরিষদে ১০ অস্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতাসহ পাঁচ স্থায়ী সদস্য রয়েছে। স্থায়ী সদস্যদের একজনও বিরোধিতা করতে নিরাপত্তা পরিষদ কোনও প্রস্তাব অনুমোদন করতে পারে না।

যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে হামাস। তাদের দাবি, যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলের প্রতি নিজেদের অন্ধ সমর্থন প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

জাতিসংঘের প্রস্তাবে হামাসের হাতে থাকা সব জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও ছিল।

গাজায় প্রায় ১৫ মাসের সামরিক আগ্রাসন শেষে গত জানুয়ারিতে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা মাস দুই পর মার্চে ভেঙে পড়ে। তখন থেকেই আবারও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। আর হামাস ত্রাণ লুট করে নিজেদের পুনর্গঠিত করছে- এই অভিযোগে ত্রাণ সহায়তায়ও মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করছে তেল আবিব।

ভোট গ্রহণের দিনেও ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সহায়তা সীমিতকরণের সমালোচনা করে জাতিসংঘে স্থায়ী ব্রিটিশ প্রতিনিধি বারবার উডওয়ার্ড বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ এবং মানবিক সহায়তায় বাধা দেওয়া অযৌক্তিক, মাত্রাতিরিক্ত এবং বিপর্যয়কর।

এদিকে, বৈশ্বিক সমালোচনা ও দাবি মুখেও গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান খারিজ করে দিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের যে কোনও আলোচনার পূর্বশর্ত, হামাসকে গাজা ত্যাগ করতে হবে।

গতকাল প্রস্তাবের পক্ষে ভোট প্রদানকারীদের উদ্দেশ্য করে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, আপনারা আপস ও আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন। আপনাদের পথে শান্তি নয় কেবলই ভয়াবহতা অপেক্ষা করছে।

]]>
https://bangajananee.news/?feed=rss2&p=48035 0
গাজায় হামলা আরও তীব্র করার নির্দেশ নেতানিয়াহুর https://bangajananee.news/?p=43714 https://bangajananee.news/?p=43714#respond Sun, 20 Apr 2025 06:08:17 +0000 https://bangajananee.news/?p=43714 ...বিস্তারিত পড়ুন]]> ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৯ এপ্রিল) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া এবং হামাসের ওপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

হামাসের কোনো ধরণের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে।

রাফাহ দখল, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ, হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হত বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল। তবে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত, যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা বেড়ে ৪১২ জনে দাঁড়িয়েছে।

]]>
https://bangajananee.news/?feed=rss2&p=43714 0
গাজায় বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-হামাস আলোচনা পণ্ড https://bangajananee.news/?p=40127 https://bangajananee.news/?p=40127#respond Mon, 10 Mar 2025 04:56:39 +0000 https://bangajananee.news/?p=40127 ...বিস্তারিত পড়ুন]]> সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় আটক বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে সরাসরি এই আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হয়েছে। অবশ্য এ বিষয়ে কোনও পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে বলে রোববার ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে।

ইসরায়েলি চ্যানেল ১২ ইসরায়েলি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাসের হাতে বন্দি অবস্থায় থাকা আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা পণ্ড হয়ে গেছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত কোনও বিবরণ দেওয়া হয়নি।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম বোহলার এবং হামাস নেতা খলিল আল-হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরেই এই প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হামাস বা ওয়াশিংটনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস গত বুধবার জানায়, আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করার জন্য হামাসের সাথে সরাসরি আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনার জন্য ইসরায়েল সোমবার কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুর সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিসরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। এছাড়া এই আলোচনায় আমেরিকার সমর্থনও রয়েছে।

অন্যদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের এই অঞ্চলটি সফর করার কথা রয়েছে বলে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে।

ইসরায়েলের অনুমান, গাজায় এখনও ৫৯ জন বন্দি আটক রয়েছেন যাদের মধ্যে কমপক্ষে ২২ জন জীবিত। গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণরূপে তার বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে ৪৮ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই আগ্রাসনে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

]]>
https://bangajananee.news/?feed=rss2&p=40127 0
মোসাদ প্রধানের কাতার সফর: গাজা যুদ্ধবিরতি নিয়ে আশার আলো https://bangajananee.news/?p=30282 https://bangajananee.news/?p=30282#respond Sat, 06 Jul 2024 11:44:18 +0000 https://bangajananee.news/?p=30282 ...বিস্তারিত পড়ুন]]> কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার আলোচনাকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি লিখেছে, চুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে মতপার্থক্য আছে তা নিরসনে জটিল আলোচনার প্রাথমিক পদক্ষেপ মনে করা হচ্ছে একে।

গাজা যুদ্ধবিরতি নিয়ে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে তিন দফা প্রস্তাব দিয়েছিলেন, সেটি নিয়ে হামাস প্রতিক্রিয়া জানানোর পর চুক্তির জন্য সবশেষ আশার আলো হিসেবে দেখা হচ্ছে মোসাদ প্রধানের সফরকে।

হামাস দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। তার পাল্টায় ইসরায়েল বলছে, ‘প্রয়োজনে’ ফের গাজা যুদ্ধ হতে পারে-এমন স্বাধীনতা থাকতে হবে। ইসরায়েলের এমন অবস্থানকেই চুক্তির জন্য প্রধান বাধা হিসেবে দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছে।

যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে হামাস ঠিক কী জবাব দিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সেই তুলনায় বর্তমান পদক্ষেপ অনেক বেশি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের মধ্যস্থতাকারী দলের একজন বলেছেন, হামাস যে জবাব দিয়েছে তাতে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতির’বার্তা আছে।

বিবিসি লিখেছে, বাইডেনের প্রস্তাবের মূল কথা হামাস মেনে নিয়েছে বলে ইঙ্গিত মিলছে। তার মানে স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথম পর্বে ছয় সপ্তাহের জন্য যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনায় যাবে গোষ্ঠীটি।

হামাস চুক্তির প্রশ্নে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অসম্মতির কথা জানিয়েছে। এখন যদি তারা ছাড় দিয়েছে বলে স্পষ্ট হয়, তাহলে ধরেই নিতে হবে বল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোর্টে চলে আসবে।

যুদ্ধবিরতির পরও হামাস নির্মূল এবং গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে ছাড় দেবেন-এমন কোনো কথা নেতানিয়াহু এখনো প্রকাশ্যে বলেননি। এই অবস্থান পরিবর্তনের জন্য ইসরায়েলের ভেতর ও বাইরে থেকে চাপ এলেও তাতে গা করেনি তিনি। কিন্তু সব পক্ষ থেকেই তার ওপর চাপ বাড়ছেই।

সবশেষ চাপটি তার সেনাবাহিনীর তরফ থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যদি ক্ষমতায় থাকেও-তার পরও গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চান ইসরায়েলের শীর্ষ জেনারেলরা।

এই খবরকে পরাজয়বাদী বর্ণনা করে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। কিন্তু তিনি হয়তো এমন চাপ সবসময় সামাল দিতে পারবে না; ইতোমধ্যেই জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলের সড়কে বিক্ষোভের ঘটনা বেড়েছে।

অন্যদিকে হামাসের ওপরও গাজার বেসামরিক মানুষের চাপ বাড়ছে; যাদের মধ্যে অব্যাহত যুদ্ধ নিয়ে হতাশা বাড়ছে। আর আন্তর্জাতিকভাবে যারা মধ্যস্থতা করছে, সেই মিশর, কাতারের ধৈর্য হয়তো ফুরিয়ে আসছে বলে লিখেছে বিবিসি।

আঞ্চলিক দেশগুলো যারা ফিলিস্তিনিদের পক্ষে আন্তরিকভাবে সমর্থন করে, তারাও একটি চুক্তি মেনে নিতে হামাসকে ক্রমবর্ধমান চাপ দিচ্ছে বলে জানা গেছে।

ফিলিস্তিনিদের প্রতি ওই অঞ্চলের যেসব দেশের আন্তরিক সমর্থন আছে, তারা চুক্তি মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে। রাজনৈতিক ও সামরিকভাবে হামাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন তাদের টিকে থাকাকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধ বন্ধের উপায় খোঁজার তাগিদ অনুভব করছে আন্তর্জাতিক সম্প্রদায়ও; কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের জন্য শঙ্কা জোরাল হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি হলে এই উত্তেজনা প্রশমিত হতে পারে।

গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নাস্তানাবুদ হওয়ায় এখন তার প্রশাসনের জন্য কূটনৈতিক সফলতা জরুরি হয়ে পড়েছে।

বিবিসি লিখেছে, সবমিলিয়ে বাধা কাটিয়ে স্থিতিশীলতার জন্য এবার আশার আলো দেখা যেতে পারে।

]]>
https://bangajananee.news/?feed=rss2&p=30282 0