কামানের গোলা নিক্ষেপ-পুকুরে গোসল, রোজা পালনের বিচিত্রসব রীতি প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ মুসলিম জাতির জন্য রমজান এক বিশেষ মাস। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম সাধনা, ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পুরোবিশ্বের মুসলিমরা একইভাবে সেহরি করে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। তবে এই সেহরি এবং ইফতারে রয়েছে একেক দেশে একেক রীতি, বৈচিত্র এবং ঐতিহ্য। বিভিন্ন দেশে এই সময় নানান ধরনের বিচিত্র রীতি পালন করা হয়। যা যুগ যুগ ধরে চলে আসছে। এই যেমন ধরুন সিরিয়ায় ইফতারের জন্য তারা কামানের গোলা নিক্ষেপ করে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি ‘পাদুসান’। রমজান শুরু হবার আগেই সংযুক্ত আরব আমিরাতে চালু হয় ‘হক আল লায়লা’ নামের এক বিশেষ আয়োজন। রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখে। এই দিন শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। এসময় তারা খারিতা ব্যাগে মিষ্টি সংগ্রহ করে এবং সুর করে বলে ‘আতোনা আল্লাহ ইউতিকোম, বাইত মক্কা ইউদিকুম’, যার অর্থ ‘আপনারা আমাদেরকে দিন, আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন এবং মক্কা পরিদর্শনের তৌফিক দেবেন।’ বছরর পর বছর ধরে ধর্মীয়ভাবে চর্চা করা ‘হক আল লায়লা’ সংযুক্ত আরব আমিরাতে রমজান পালনের ঐতিহ্য হয়ে উঠেছে। এর মূল উদ্দেশ্য হল রমজানের গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। সংযুক্ত আরব আমিরাতের মতো কুয়েতেও এটি পালন করা হয়। তবে তা হয় রমজানের মাঝামাঝি সময়ে তিন দিনের উদযাপন। এসময় শিশুরা তাদের আশেপাশের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে এবং মিষ্টি এবং চকলেটের জন্য গান গায়। এই ঐতিহ্যটিকে ‘গারগিয়ান’ বলা হয়। SHARES ফিচার বিষয়: ইবাদতেপদ্ধতিরমজানের