মহাবিশ্বে পানি তৈরি হয়েছে কতদিন আগে?

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

প্রাণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পানি। তবে মহাবিশ্বে প্রথম পানি কবে তৈরি হয়েছিল?

বিজ্ঞানীরা বলছেন, তাদের ভাবনার চেয়েও পুরানো হতে পারে পানির বয়স। বিগ ব্যাংয়ের ১০ থেকে ২০ কোটি বছর পরে তৈরি হতে পারে পানি।

বিগ ব্যাং তত্ত্ব হচ্ছে, মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদঘাটনের তত্ত্ব। এ তত্ত্ব অনুসারে, এক হাজার তিনশ ৮০ কোটি বছর আগে অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে।

নতুন গবেষণায় উঠে এসেছে, প্রথম ছায়াপথ গঠিত হওয়ার সময় পানি তৈরি হতে পারে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে।

এতো আগে কিভাবে তৈরি হলো পানি?

হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে পানি তৈরি– এ সরল বিষয়টি আমাদের জানা। বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়েছিল হাইড্রোজেন। তবে অক্সিজেন তারা থেকে এসেছে?

বিজ্ঞানীরা বলছেন, তারার মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়ায় মাধ্যমে বা শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণ আসতে পারে অক্সিজেন।

তবে পানির বিভিন্ন অণু কীভাবে গঠিত হয়েছিল এ বিষয়ে নিশ্চিত ছিলেন না তারা। কারণ পানি তৈরির জন্য প্রাথমিক তারার মধ্যেও অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন ছিল।