১৮ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫ দেশের ১৮টি অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। এসব অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (২৪ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, রাত ১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। SHARES জাতীয় বিষয়: অঞ্চলসমূহেরবজ্রসহময়মনসিংহ