ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৬ ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সোমবার এ তথ্য জানিয়েছেন। রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। গত বুধবার ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে। সোমবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হলেও এতে নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ। এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সময়ের সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। SHARES আন্তর্জাতিক বিষয়: ভূমিকম্পভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছেভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমানভেনেজুয়েলামৃত্যু বেড়ে ১৭১৯