সুন্নত নামাজে ভুল হলে সাহু সিজদা দিতে হবে? প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ সিজদাতুস সাহু বা সিজদায়ে সাহু। সাহু সিজদা অর্থ ভুলের সিজদা। নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে— সিজদায়ে সাহু দিতে হয়। শুধু দিতে হয় না— তখন সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। মূলত ওয়াজিব ছুটে যাওয়াটাই সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ। বিজ্ঞাপন কারো মনে প্রশ্ন জাগতে পারে, নামাজে সাহু সিজদা দিতে হয় কেন? এর কারণ হলো, সিজদায়ে সাহুর মাধ্যমে ওয়াজিব ছুটে যাওয়ার অপূর্ণতা পূর্ণ করা হয়। আবদুল্লাহ ইবনু বুহায়নাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দু্ই রাকাত আদায় করে— না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুইটি সিজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ৮২৯) আরও পড়ুন ভুলে ২ বার সাহু সিজদা দিলে যা করবেন সিজদায়ে সাহু কখন দিতে হয়? সাহু সিজদা সম্পর্কে যা জেনে রাখা উচিত বিজ্ঞাপন অন্য বর্ণনায় আবদুল্লাহ ইবনু বুহায়নাহ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) জোহরের দু্ই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দু্ই রাকাতের পর তিনি বসলেন না। সালাত শেষ হয়ে গেলে তিনি দুইটি সিজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ১১৫২) মনে রাখতে হবে, সাহু সিজদা দিতে হয়, কোনো ওয়াজিব ভুলে ছুটে গেলে তার ক্ষতি পূরণ হিসেবে। তবে কেউ যদি নামাজের কোনো ওয়াজিব আমল ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে গুনাহগার হবে এবং নামাজও নষ্ট হয়ে যাবে। তাই ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। তখন সিজদায়ে সাহুর মাধ্যমে, নামাজ পূর্ণ হবে না। সুন্নত নামাজে ভুল হলে সাহু সিজদা দিতে হবে? নামাজের সাহু সিজদা সংক্রান্ত ভুলের ক্ষেত্রে ফরজ, সুন্নত ও নফল নামাজের বিধান সম্পূর্ণ একই রকম। ফরজ নামাজে যেসব ভুল হলে সাহু সিজদা ওয়াজিব হয়, সুন্নত এবং নফল নামাজেও ঠিক একই ভুল হলে সাহু সিজদা ওয়াজিব হয়। যার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়া শেষ করে ডান দিকে এক সালাম ফেরাবেন। এরপর তাকবির বলে— নামাজের মতো দুটি সিজদা করে বসে যাবেন এবং তাশাহহুদ, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবেন। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (বুখারি, হাদিস : ১১৫০) এনটি Download PhotoCard SHARES ধর্ম বিষয়: সুন্নত নামাজে ভুল হলে সাহু সিজদা দিতে হবে?