বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলায় বাজলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ জাপানের গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দলের এশিয়ান গেমসের খেলা ছিল। কিন্তু খেলায় শুরুতেই ঘটে অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওই খেলার আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের সময় ভুলে বেজে ওঠে কিম জং উনের উত্তর কোরিয়ার জাতীয় সংগীত। ম্যাচ শুরুর আগে এক সারিতে দাঁড়িয়ে যখন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা জাতীয় সংগীত গাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা একেবারেই হতবাক হয়ে যান এবং কী করা উচিত তা তারা বুঝে উঠতে পারছিলেন না। তবে, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবেই স্টেডিয়ামের ঘোষক দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, আমরা সত্যিই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমরা ভুল জাতীয় সংগীত বাজিয়েছি। আমি দুঃখিত। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায় এবং ওই খেলায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৫-০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করে। বিভিন্ন বস্তু, দ্রব্যাদি এবং সংকেতের পাশাপাশি উত্তর কোরিয়ার জাতীয় সংগীতও (বাজানো) দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরিয়ান যুদ্ধ একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। সেদিক দিয়ে বলা যায়, দেশ দুটি এখনো যুদ্ধাবস্থাতেই আছে। জাতীয় সংগীত নিয়ে এমন বিভ্রাটের পর অবশ্য এশিয়ান গেমন আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এ পর্যন্ত এবারের আসরে আয়োজনে বিভিন্ন সমস্যা নিয়েই অভিযোগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির বাস্কেটবল খেলোয়াড়রা তাদের জন্য বরাদ্দ কক্ষ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া, এশিয়ান গেমস ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের ফুটবল দলও খেলোয়াড়দের পরিবহন সমস্যা নিয়ে আয়োজকদের জানিয়েছে। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলায় বাজলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত