ইতিহাসে আজকের এই দিনে প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪ আজ বুধবার, ১৮ এপ্রিল ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজকের ঘটনাবলি: ১০২৫ – বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫৫২ – মরিশাস লিঞ্জ দখল করে। ১৭৫৭ – অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে। ১৮৫৩ – এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়। ১৯৩০ – ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে। ১৯৪৬ – হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ – লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। এর সম্পদ জাতিসংঘের কাছে অর্পিত হয়। ১৯৫৫ – ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭১ – কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন। আজকে যাদের জন্ম হয়: ১৫৯০ – তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদের জন্ম। ১৮০৯ – ভারতীয় কবি, চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেন। ১৯৭৫ – কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়। ১৯৮০ – জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৯৬ – ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়। আজকে যাদের মৃত্যু হয়: ১৮৮৯ – সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পরলোকগমন করেন। ১৯৫৫ – নোবেলজয়ী (১৯২১) খ্যাতনামা জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু। ১৯৫৯ – বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু। ১৯৬৩ – সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন। ১৯৮৬ – গ্রন্থাকার, রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা অতুল্য ঘোষের মৃত্যু। ২০১১ – চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী মৃত্যুবরণ করেন। SHARES বিশেষ সংবাদ বিষয়: উল্লেখযোগ্যঘটনা