বন্যাকে দেখে মোদি প্রশ্ন করেন, ‘আপ ক্যায়সে হ্যায়?’ প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।এদিন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অনেক ভিড়ের মধ্যে যখন নরেন্দ্র মোদির সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার দেখা হয়, তখন নরেন্দ্র মোদি তাকে প্রশ্ন করেন- ‘আপ ক্যায়সে হ্যায়?’ এসময় তাদের মাঝে কুশল বিনিময় হয়।পরে ভারত প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে পুরস্কারপ্রাপ্তদের নিয়ে পৃথক পোস্ট করা হয়। বাংলাদেশে রবীন্দ্রসংগীতে নিবেদিতপ্রাণ উল্লেখ করে শিল্পে রেজওয়ানা চৌধুরী বন্যার অবদানের কথা তুলে ধরা হয়। সেইসাথে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’র কথাও স্মরণ করা হয় পোস্টে। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: পুরস্কাররাষ্ট্রপতি