প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হন। সোমবার দুপুরে সদর উপজেলার ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। SHARES দুর্ঘটনা বিষয়: আহতপিরোজপুরে