ভোটার হালনাগাদে ইমাম-পুরোহিতের সহায়তা নিতে বললো ইসি প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ বুধবার (১৫ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহের পূর্বে প্রতি ইউনিয়ন, সিটি/পৌরসভার ওয়ার্ড, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত মাইকিং টেক্সট অনুযায়ী ব্যাপক মাইকিং এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হালনাগাদ কার্যক্রম চলাকালীন মসজিদ/ উপসানাল, ইমাম/পুরোহিতগণ নামাজ/প্রার্থনার আগে বা পরে হালনাগাদের বিষয়ে যেন ঘোষণা দেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচার করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। Download PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: অপারেটরেরভোটারযোগ্য