বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৯০ ওভারে ২৯২/৩ (মুশফিক ১০৫*, শান্ত ১৩৬*; এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯)

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডার ব্যর্থ হলেও তার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় মুশফিকুর রহিম ও নাজমুল শান্তর দৃঢ়তায়। ৪৫ রানে তিন উইকেট হারানোর পর তাদের ব্যাটেই প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পুরোটা দিন ছিল দুজনের একচ্ছত্র আধিপত্য। সেঞ্চুরির দেখা পেয়েছেন তারা। দুজনের ৪৪৩ বলে ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করে। শান্ত ১৩৬ রানে এবং মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট শুরু করেছেন।