বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান। চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমীর শিশু চিত্রকলা বিশেষজ্ঞ, প্রোগ্রাম অফিসার, চারুকলা (অবসর) সামিনা নাফিজ।

চিত্রাংকন প্রতিযোগিতাটি ক গ্রুপ: অনূর্ধ্ব ৮ বছর; খ গ্রুপ: ৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপ: ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ: বয়স শিথিলযোগ্য-এ শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। চিত্রাংকন

প্রতিযোগিতায় প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগিদের নাম আগামী ২০ মে ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.doe.gov.bd-এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম ও পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।