ইরানের সাথে চুক্তিতে পৌঁছাতে সময় লাগবে : ট্রাম্প প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে সময় লাগবে। সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতির জটিলতা সত্ত্বেও ইরান-সম্পর্কিত আলোচনা ও প্রচেষ্টা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ট্রাম্প আরো বলেন, ‘১৯ বছরের ভিয়েতনাম যুদ্ধের তুলনায় আমরা এখন মাত্র তৃতীয় মাসের অভিযানে আছি।’ ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে ‘কয়েক বছর লেগে যাবে’ বলে দাবি করেন তিনি। তার ভাষায়, তেহরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সাথে সঙ্ঘাতে লিপ্ত এবং তারা আমেরিকান ও পশ্চিমা নেতাদের সাথে কাজ করতে অভ্যস্ত, যাদের তিনি ‘দুর্বল ও অকার্যকর’ বলে উল্লেখ করেছেন। এছাড়া ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই প্রক্রিয়ায় যুক্ত হওয়া ছাড়া ইরানের শেষ পর্যন্ত আর কোনো উপায় নেই। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইরানে মার্কিন-ইসরাইল হামলাইরানের সাথে চুক্তিতে পৌঁছাতে সময় লাগবেডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্ররিস্থিতির জটিলতা সত্ত্বেও ইরান-সম্পর্কিত আলোচনা ও প্রচেষ্টা দ্রুতগতিতে এগিয়ে চলেছে