সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ সাতক্ষীরা, ২৫ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সড়ক দুর্ঘটনায় আহত ১২ জন এবং নিহত ১৫ জনের পরিবারের অনুকুলে মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ ২৭ টি পরিবারের মধ্যে মোট ৯৭ লাখ টাকার চেক বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম সভাপতিত্বে এ সভায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক মোহাম্মদ জমির হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিআরটিএ -এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত মাথাপিছু পাঁচলাখ টাকার চেক নিহত ১৫ জনের পরিবারের মধ্যে এবং মাথাপিছু তিনলাখ টাকার চেক আহত ১২ জনের মধ্যে বিতরণ করা হয়। SHARES দুর্ঘটনা বিষয়: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণসড়ক দুর্ঘটনায়