এআইকে অন্ধভাবে বিশ্বাস নয়, বড় ঝুঁকি হতে পারে সতর্ক করলেন নাদেলা প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে, এআই যখন প্রতিষ্ঠানের গোপন তথ্য ব্যবহার এবং গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাচ্ছে, তখন একে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘মডেলস অ্যাজ ইনসাইডার রিস্কস ইন দ্য সুপার ইন্টেলিজেন্স এরা’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এআই ব্যবহারে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়। নাদেলার মতে, এআইকে শুধু প্রশ্নের উত্তর দেওয়া, ইমেইল লেখা কিংবা ছবি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে না। এখন এআই এজেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার, সফটওয়্যার পরিচালনা এবং মানুষের সীমিত হস্তক্ষেপে নানা কাজ করতে সক্ষম হচ্ছে। এতে কাজের গতি বাড়লেও ভুল সিদ্ধান্ত নেওয়া বা অনাকাঙ্ক্ষিত কাজ করার ঝুঁকিও তৈরি হচ্ছে। কেন এআইকে অন্ধভাবে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ? সাধারণ সফটওয়্যারে কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় নির্দিষ্ট কোড পরীক্ষা করে সমস্যার কারণ খুঁজে বের করা যায়। কিন্তু এআই মডেল কেন কোনো সিদ্ধান্ত নিল বা নির্দিষ্ট কাজ করল, তা সব সময় সহজে বোঝা যায় না। ফলে ভুলের কারণ শনাক্ত করা এবং তার প্রভাব নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। Download PhotoCard SHARES তথ্য প্রযুক্তি বিষয়: এআইকে অন্ধভাবে বিশ্বাস নয়বড় ঝুঁকি হতে পারে সতর্ক করলেন নাদেলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে, এআই যখন প্রতিষ্ঠানের গোপন তথ্য ব্যবহার এবং গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাচ্ছে, তখন একে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে।
এ বিষয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘মডেলস অ্যাজ ইনসাইডার রিস্কস ইন দ্য সুপার ইন্টেলিজেন্স এরা’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এআই ব্যবহারে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়। নাদেলার মতে, এআইকে শুধু প্রশ্নের উত্তর দেওয়া, ইমেইল লেখা কিংবা ছবি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে না।
এখন এআই এজেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার, সফটওয়্যার পরিচালনা এবং মানুষের সীমিত হস্তক্ষেপে নানা কাজ করতে সক্ষম হচ্ছে। এতে কাজের গতি বাড়লেও ভুল সিদ্ধান্ত নেওয়া বা অনাকাঙ্ক্ষিত কাজ করার ঝুঁকিও তৈরি হচ্ছে। কেন এআইকে অন্ধভাবে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ? সাধারণ সফটওয়্যারে কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় নির্দিষ্ট কোড পরীক্ষা করে সমস্যার কারণ খুঁজে বের করা যায়। কিন্তু এআই মডেল কেন কোনো সিদ্ধান্ত নিল বা নির্দিষ্ট কাজ করল, তা সব সময় সহজে বোঝা যায় না।