ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ বন্ধে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি চায় ওয়াশিংটন : ভ্যান্স প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬ ইরান যেন ভবিষ্যতে আর কখনো তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে না পারে, এখন সেই বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে ওয়াশিংটন। সিবিএস নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই কথা জানান। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের একটি বড় অংশ ইতিমধ্যে জিতে নিয়েছে এবং এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের ভবিষ্যৎ পদক্ষেপ রোধ করা। জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এখন তেহরানের কাছ থেকে একটি দীর্ঘমেয়াদী ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি আদায়ের ওপর মনোযোগ দিচ্ছে, যাতে তারা পারমাণবিক অবকাঠামো পুনরায় গড়ে তোলার সুযোগ না পায়। জেডি ভ্যান্স আশঙ্কা প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে না হলেও, আজ থেকে পাঁচ বছর পর ইরান কি আবার পারমাণবিক অস্ত্রাগার বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুনর্নির্মাণে নামবে? এই ঝুঁকি বন্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের মূল অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের জবাবে ইরানের অবস্থান অবশ্য বরাবরই ভিন্ন। দেশটি শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো বেসামরিক কাজের জন্যই পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রক্ষা করতে চায়। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ বন্ধে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি চায় ওয়াশিংটন : ভ্যান্স
ইরান যেন ভবিষ্যতে আর কখনো তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে না পারে, এখন সেই বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে ওয়াশিংটন। সিবিএস নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই কথা জানান।
তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের একটি বড় অংশ ইতিমধ্যে জিতে নিয়েছে এবং এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের ভবিষ্যৎ পদক্ষেপ রোধ করা। জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এখন তেহরানের কাছ থেকে একটি দীর্ঘমেয়াদী ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি আদায়ের ওপর মনোযোগ দিচ্ছে, যাতে তারা পারমাণবিক অবকাঠামো পুনরায় গড়ে তোলার সুযোগ না পায়। জেডি ভ্যান্স আশঙ্কা প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে না হলেও, আজ থেকে পাঁচ বছর পর ইরান কি আবার পারমাণবিক অস্ত্রাগার বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুনর্নির্মাণে নামবে? এই ঝুঁকি বন্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের মূল অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের জবাবে ইরানের অবস্থান অবশ্য বরাবরই ভিন্ন।
দেশটি শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো বেসামরিক কাজের জন্যই পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রক্ষা করতে চায়।