সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬ সৌদি আরবের সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সোমবার (১৯ অক্টোবর) ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা এমন বিষয় যা নিয়ে আলোচনা চলে না। পাকিস্তানের কাছে এগুলো অবিসংবাদিত। প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে দেশটি। সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এসব কথা বলেন তিনি। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগে দেওয়া হবে। পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে এবং সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন। ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ডিজি আইএসপিআর বলেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এসেছে কি না সেটা তিনি জানেন না। তবে কোনো অনুরোধ এলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী