আর্সেনাল তারকার চোট নিয়ে চিন্তিত কোচ আর্তেতা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ চোট নিয়ে মাঠ ছাড়েন আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা। প্রাথমিকভাবে চোট গুরুতর কিনা জানা না গেলেও ‘লক্ষণ ‌মোটেও ভালো নয়’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানেজার মিকেল আর্তেতা।

 

গত বুধবার মিউনিখের বিপক্ষে ম্যাচের মাত্র ১০ মিনিটে পাস দিতে গিয়ে পড়ে চোটটি পান তিনি। চোটের কারণে এই উইঙ্গার শনিবার (২৪ অক্টোবর) এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন।

চোটের জায়গায় প্রচুর তরল জমা হওয়ায় আঘাতের পরিমান বোঝা কঠিন ছিল জানিয়ে আর্তেতা জানিয়েছে, ‘বিকেলে তার আরেকটি এমআরআই করা হবে। সম্ভবত চোটের গভীরতা সর্ম্পকে আগামীকাল আমরা আরো বিস্তারিত জানতে পারব।

স্ক্যানের রিপোর্ট এবং বিশেষজ্ঞরা কি বলেছে তা জানান পর। 

স্পষ্টতই, বুঝা যায় যখন একজন খেলোয়াড়কে ব্যথা ছাড়া হাঁটতে  কষ্ট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় এবং তার নড়াচড়া সীমিত হয়ে পড়ে, তখন সেগুলো ভালো লক্ষণ নয় বলে যোগ করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোয়াড্রিসেপসের সমস্যার কারণে সাকা ন্যূনতম ছয় সপ্তাহ থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।

সাকার চোটে এভারটনের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাবেন ননি মাদুয়েকে এবং এবেরেচি এজে।

গত রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আর্সেনালের জয়সূচক গোলটি করেন মাদুয়েকে, অন্যদিকে সপ্তাহের মাঝামাঝি অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ড্র হওয়া ম্যাচে গোল করেন এজে।