বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির সঙ্গে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় সব সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সব প্রকার সভা–-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। জানা গেছে, কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। সেদিন জরুরি সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পুনরায় সাংবাদিক মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্য করে হুমকি-ধমকি দেয়। এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধমকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন-জখম করার হুমকি দেয়। এদিকে, ফরিদগঞ্জে বিএনপির কমিটি নেই। কিন্তু যারা নেতৃত্বে আছেন, তাদের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে আলাদা বা সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি জানিয়েছেন। সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দফতর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্লাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্য-নির্বাহী সদস্য নারায়ণ রবিদাস, এস এম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার,তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কে এম নজরুল ইসলাম, শামীম হাসান, এফ এ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন বক্তব্য রাখেন। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা দিলে এক উপজেলার সাংবাদিকরা