অলকার গানের ভক্ত ছিলেন লাদেন! প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ ওসামা বিন লাদেন, একসময় যার ভয়ে কাঁপতো গোটা বিশ্ব, তিনিই কিনা অলকা ইয়াগনিকের গানের ভক্ত ছিলেন! আল কায়েদা প্রতিষ্ঠাতার পিসি থেকে উদ্ধার হওয়া হিন্দি প্লেলিস্ট অন্তত সেই কথাই বলে। পাকিস্তানের অ্যাবোটাবাদের সেফ হাউজের বাড়ি থেকে ২০১১ সালে লাদেনের ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। সেখানেই অলকার একাধিক গান পাওয়া যায়। এর কয়েক বছর পর আনু রঞ্জনের সঙ্গে অলকার এক সাক্ষাৎকারে উঠে আসে বিষয়টি। অলকা এটি শুনে বলেন, “লাদেন যদি আমার গানের ভক্ত হন তাতে আমার দোষ কোথায়? তার মধ্যে নিশ্চয়ই ‘শিল্পীমন’ ছিল। সেই জায়গা থেকেই হয়তো উনি গান শুনতে পছন্দ করতেন।” তবে এও জানা গেছে, লাদেন শুধুই যে অলকার গান শুনতেন, তা নয়। তার কম্পিউটারে উদিত নারায়ণ, কুমার শানুরও অসংখ্য গান ছিল। লাদেনের কম্পিউটারে পাওয়া গানের তালিকায় ছিল ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’সহ একাধিক বলিউড গান। উল্লেখ্য, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারান। সূত্র: ইন্ডিয়া টাইমস Download PhotoCard SHARES বিনোদন বিষয়: গানেরলাদেন