সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। রোববার রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জেলেনস্কি বলেন, ২০২৭ সালের মধ্যে সেনাবাহিনীতে নতুন ৫ লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। প্রস্তাবিত এই ৫ লাখ সেনার মধ্যে ৩ লাখকে নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরে। “রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এই সেনাদের। সংবাদমাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা। কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছে, তা সফল হবে বলে আমরা মনে করি না।” আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। তবে নতুন সেনা নিয়োগ করলেও রুশ বাহিনী সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেছেন, “নতুন ৩ লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশিদিন তাদের রাখতে পারবে না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে।” উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে। সূত্র : রয়টার্স Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: