গোড়ালির মরা চামড়া দূর করতে পারেন ৫ উপায়ে প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ অনেকের সারা বছরই গোড়ালি ফাটে। আবার বর্ষার সময় পানি লেগে লেগে ত্বকের চামড়া উঠতে থাকে অনেক সময়। ত্বককে ময়লা এবং মৃতকোষ মুক্ত করতে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন ফুট স্ক্রাব। বাড়িতেই কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে ফেলা যায় স্ক্রাব। ১। আধা কাপ চিনির সঙ্গে ১/৪ কাপ নারকেল তেল এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ভেজা পায়ে ভালো করে ম্যাসাজ করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন পা। এতে পায়ের ত্বকে আর্দ্র ভাব ফিরবে। ত্বকে চামড়া ওঠার মতো সমস্যা দূর হবে। ২। এপসম লবণের সাহায্যে যত্ন নিতে পারেন গোড়ালির। আধা বালতি গরম পানিতে আধা কাপ এপসম লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপরে ধীরে ধীরে ঘষে ময়লা পরিষ্কার করুন। এতে পায়ের ত্বক থেকে মৃতকোষও উঠে যাবে। ৩। পা কোমল আর আর্দ্র রাখতে ব্যবহার করতে পারেন এই স্ক্রাব। ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, কয়েক ফোঁটা কর্পূর এসেনশিয়াল অয়েল আর এক কাপ বাথ সল্ট একসঙ্গে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। মিশ্রণটি দিয়ে গোড়ালি ঘষে ঘষে মাসাজ করুন। তারপর ধুয়ে নিন। ৪। আধা কাপ বেকিং সোডার সঙ্গে ১/৪ কাপ পানি মিশিয়ে নিন। এতে এক টেবিল চামচ নারকেল তেলও দিতে পারেন। মিশ্রণটি পায়ের পাতায় ভালোভাবে ঘষুন। উষ্ণ পানিতে পা ডুবিয়ে পরিষ্কার করে নিন। এতে পায়ের নোংরা দূর হওয়ার পাশাপাশি দূর হবে ব্যাকটেরিয়াও। ৫। দুই টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ বাথ সল্ট, ১ চা চামচ বেকিং সোডা ও ৩ টেবিল চামচ পানি একসঙ্গে মিশিয়ে গোড়ালি ম্যাসাজ করুন ১০ মিনিট। এরপর ধুয়ে মুছে নিন শুকনা করে। Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: চামড়ালবণস্ক্রাব