অধ্যাপক জিয়া রহমান : মুক্তিযুদ্ধের চেতনার দৃপ্ত কণ্ঠস্বর প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪ নশ্বর এই পৃথিবীতে কিছুই অবিনশ্বর নয়। আমি যখন অধ্যাপক জিয়া রহমান স্যারের প্রয়াণের খবরটি শুনলাম, তখন পিএইচডির জন্য শিকাগোতে অবস্থান করছি। খবরটি এতই আকস্মিক যে বিগত ১২ ঘণ্টায় অন্য কোনোকিছুতেই মনোনিবেশ করতে পারছিলাম না। উনার মৃত্যু সংবাদ এভাবে পাবো এবং কীভাবে আত্মস্থ করবো তা নিয়ে আমি এখনো কিংকর্তব্যবিমূঢ়। এক রকম হতবুদ্ধি দশার মধ্যেই উনাকে স্মরণ করছি, কিছু লিখছি। অধ্যাপক জিয়া রহমান স্যারের সাথে আমার প্রথম পরিচয় ১০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগে লেকচারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার সময় এবং তখন থেকেই উনার সাথে সহকর্মী হিসেবে খুব কাছ থেকে কাজ করার সুযোগ হয়েছে। তিনি আমাদের ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং এই বিভাগে যোগদানের কারণে শুরুর দিকে তার সান্নিধ্যে আমার শিক্ষকতা ও গবেষক জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। তাই একজন সহকর্মী হিসেবে তার মতাদর্শ, পেশাগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো আমি কাজে তুলে ধরেছি। স্যারকে আমি যতদিন থেকে চিনি ততদিনই দেখেছি উনি মুক্তিযুদ্ধের চেতনা-জাগরণ, অসাম্প্রদায়িকতা, সামাজিক অস্থিরতা ও জঙ্গিবাদ নিয়ে সবসময় সরব ছিলেন। তিনি আমাদের শিক্ষকদের থেকে শুরু করে শিক্ষার্থীদের সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত হতে উদ্বুদ্ধ করতেন। SHARES সাক্ষাৎকার বিষয়: অধ্যাপক জিয়া রহমানমুক্তিযুদ্ধের চেতনার দৃপ্ত