মাদুশকার সহজ ক্যাচ ছাড়লেন জয় প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯ ওভারে ২৯/০ শুরুতেই ক্যাচ ছাড়লেন জয় আঁটসাঁট লাইন-লেংথে সকালের সেশনের শুরুটা বেশ ভালো করেছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। অফ স্টাম্পের আশপাশ থেকে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বেশ ভুগতে হয়েছে নিশান মাদুশকা, দিমুথ কারুনারাত্নে। টানা ভালো বোলিংয়ের পুরস্কার পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। কিন্তু স্লিপে সেটি নিতে পারলেন না মাহমুদুল হাসান জয়। শুরুতেই জীবন পেলেন মাদুশকা। ষষ্ঠ ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি সামনের পায়ে খেলবেন নাকি পেছনের পায়ে থাকবেন দ্বিধায় লাগে মাদুশকার ব্যাটের বাইরের কানায়। সহজ ক্যাচ ওঠে দ্বিতীয় স্লিপে। কিন্তু হাতে জমাতে পারেননি জয়। ৯ রানে বেঁচে যান মাদুশকা। প্রথম ম্যাচের প্রথম ইনিংসেও স্লিপে ক্যাচ ছেড়েছিলেন জয়। শূন্য রানে বেঁচে গিয়ে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন দুইশ রানের জুটি। উদ্বোধনী জুটি ভাঙার আশায় সপ্তম ওভারে অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসানকে বোলিংয়ে এনেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে ৬ রান দিয়েছেন সাকিব। ৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯ রান। মাদুশকা ২৪ বলে ৯ ও কারুনারাত্নে ১৮ বলে ১০ রানে অপরাজিত। SHARES ক্রিকেট বিষয়: ক্যাচশ্রীলঙ্কা