পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলাদেশ প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬ পাকিস্তানকে ধবলধোলাই করার দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কেননা টেস্ট ইতিহাসে কোনো দলের ৪৩৭ রান তাড়া করে জেতার রেকর্ড নেই। আজ সিলেটে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হলে এই লক্ষ্য পায় পাকিস্তান। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগায় ৩ উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা। আর পাকিস্তানের রান তাড়ার রেকর্ডটি হচ্ছে ৩৭৭ রানের। ২০১৫ সালে ৭ উইকেটের জয়টি পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। তাই সিলেট টেস্টে বাংলাদেশকে হারাতে হলে ইতিহাসই বদলে দিতে হবে অধিনায়ক শান মাসুদের দলকে। বিপরীতে সিলেটে রান তাড়ার জয়ের রেকর্ডটি জিম্বাবুয়ের। ২০২৫ সালে বাংলাদেশের বিপক্ষে ১৭২ রান তাড়া করে জয় পায় তারা। কিন্তু এবার পাকিস্তানের সামনে লক্ষ্যটা দ্বিগুণের বেশি। তবে লক্ষ্য তাড়া করতে দুই দিনের বেশি সময় পাচ্ছে অতিথিরা। SHARES ক্রিকেট বিষয়: দারুণ সুযোগ পাচ্ছেপাকিস্তানপাকিস্তানকে ধবলধোলাইপাকিস্তানের সামনে লক্ষ্যটা দ্বিগুণের বেশিবাংলাদেশ