৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন ব্যাংকগুলোর সব ধরনের নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।