টি-টোয়েন্টি র্যাঙ্কিং • রশিদকে হটিয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পিছিয়ে বাংলাদেশি বোলাররা প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ আইসিসির টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন আফগানিস্তানের রশিদ খান। আরেক লেগ স্পিনার পাকিস্তানের আবরার আহমেদ শীর্ষে উঠে এসেছেন তাকে হটিয়ে। ৭৩৬ পয়েন্ট নিয়ে আবরার এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে। আর এল পয়েন্ট কম ৭৩৫ নিয়ে দুইয়ে নেমে গেছেন রশিদ। তিনে আছেন আরেক লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এমনকি চারে থাকা বোলারও লেগ স্পিনার, ইংল্যান্ডের আদিল রশিদ। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন নাসুম আহমেদ ১২তম স্থানে ৬৪৬ পয়েন্ট নিয়ে। দুই ধাপ পিছিয়েছেন শেখ মাহেদি হাসান। ৬৩২ পয়েন্ট নিয়ে দুই ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ২১তম স্থানে। দুই ধাপ পিছিয়েন মোস্তাফিজও। ২২ থেকে ২৪-এ নেমে গেছেন ৬৩০ পয়েন্ট নিয়ে। দুই ধাপ পিছিয়েছেন রিশাদ হোসেনও। এখন তিনি ২৮ নম্বর অবস্থানে। ৬১ ও ৬৫তম স্থানে দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তানজিমের অবস্থান অপরিবর্তিত হলেও একধাপ এগিয়েছেন তাসকিন। ৬৭তে থাকা শরিফুলও এগিয়েছেন এক ধাপ। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: টি-টোয়েন্টি র্যাঙ্কিং • রশিদকে হটিয়ে শীর্ষে পাকিস্তানের আবরারপিছিয়ে বাংলাদেশি বোলাররা