হিলটন সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৪ কামরুল হাসান হিলটন সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের (সিরাজগঞ্জ-ডিএফএ) সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নির্বাচিত হওয়ার খবরে জেলার ক্রীড়াঙ্গনে ও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। গতকাল সোমবার (২০ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেসনোটে সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সকল সদস্যবৃন্দদের শুভেচ্ছা জানানো হয়। গত ২৫ এপ্রিল , বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম মিয়া ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান শফিক কল্লোল। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মহসীন উদ্দিন আহমেদ চৌধুরী, মো. এমদাদুল হক, মো. নজরুল ইসলাম, গজেন্দ্রনাথ মন্ডল, নূর ফারুকুজ্জামান খান অনু, মো. হাফিজুল ইসলাম, মো. সুলতান মাহমুদ,মোহাম্মদ আলী তালুকদার ও মাসুদ পারভেজ। নিয়মানুসারে সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা করা হয়েছে জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও উপদেষ্টা করা হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) কে। নির্বাচিত সভাপতি কামরুল হাসান হিলটন জানান, নির্বাচিত কার্যনির্বাহী কমিটি জেলা ফুটবল এসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা/ টুর্নামেন্টসমূহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনায় পরিচালনা করবে। এছাড়া বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সকল কর্মকাণ্ড বাফুফের সাথে সমন্বয় করে নিয়মানুযায়ী পরিচালনা করে জেলার ফুটবলে গতি ফিরিয়ে আনা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। SHARES খেলাধুলা বিষয়: ফুটবলফেডারেশনহিলটন