পুতিন-মোদি ঘনিষ্ঠতায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ ২২তম ইন্দো-রাশিয়া সামিটে যোগ দিতে দুই দিনের রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৮ জুলাই) তিনি মস্কো বিমানবন্দরে পৌঁছান। রাশিয়া সফরের পর মোদি যাবেন অস্ট্রিয়ায়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে পুরো বিশ্বের কূটনীতি। সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানযায়ী, গত সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন মোদি। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই মোদিকে আলিঙ্গন করেন পুতিন। দুই দেশেই এ বছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আর ভারতে রেকর্ড তৃতীয়বারের জন্যে সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদি। পুনর্নিবাচিত হওয়ার পর এই ছিল মোদি ও পুতিনের প্রথম সাক্ষাৎ। গতকাল রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন মোদি। আর এই সবের মাঝেই রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বক্তব্য রাখছেন, সেই বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানাতে চাই, ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। পাশাপাশি মিলর বলেন, আমেরিকা আশা করে, ভারত বা যেকোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত ২ বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি। উল্টা রাশিয়ার থেকে এই দুই বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রফতানি করে মোটা টাকা মুনাফা করছে ভারত। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: বিমানবন্দরেরাষ্ট্রনেতার