হোয়াটসঅ্যাপে ইউজারনেম দিয়েই খুঁজে পাওয়া যাবে আপনাকে প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ কেমন হয় যদি ফোন নাম্বার ছাড়াই হোয়াটসঅ্যাপে আপনাকে খুঁজে পাওয়া যায়! এমনই এক ফিচার নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এই সুবিধা আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবে পাওয়া যাবে। ওয়েবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীরা ইউজারনেম তৈরি করে নাম্বার ছাড়াই ব্যবহার করতে পারবেন। জানা গেছে, ফিচারটি চালু হলে ব্যবহারকারীর নাম এবং যোগাযোগ নাম্বার বিনিময় ছাড়াই বিভিন্ন ব্যক্তির সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। ফিচারটি এখনও ডেভেলপ করা হচ্ছে। মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ তার ডিজাইনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনেও একটি নতুন ইন্টারফেস প্রদর্শন করবে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: শুধুমাত্রহোয়াটসঅ্যাপে