বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট পরিস্থিতি নিয়ে যা বলছে আমেরিকা প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪ বাংলাদেশের জনগণকে পুরোপুরি ও বাধাহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমেরিকা। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যে সংকট চলছে তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান বেদান্ত প্যাটেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, জনপরিসর ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করছে আমেরিকা। বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আহ্বান জানাব, জনগণকে যেন পুরোপুরি ও বাধাহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়া হয়, যাতে মার্কিনসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটরদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, আমরা সবসময়ই শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। তবে, আমাদের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটরদের প্রতিক্রিয়া নিয়ে আমার বলার এখতিয়ার নেই। Download PhotoCard SHARES তথ্য প্রযুক্তি বিষয়: উপপ্রধানবাধাহীনভাবে