নিলয়ের প্রশংসায় ভক্তরা প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ ওমরাহ পালনের উদ্দেশে সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। যা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। নিয়মিত ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করছেন সেখানকার অভিজ্ঞতাও। ক’দিন আগে খানিকটা বিরক্ত হন নিলয়। জানান, পবিত্র নগরী থেকে ছবি প্রকাশ করার পরও অসংখ্য বাজে মন্তব্যের মুখোমুখি হচ্ছেন তিনি। আর এ নিয়ে ফেসবুকে ক্ষোভও প্রকাশ করেন ছোটপর্দার এই অভিনেতা। নেটিজেনরা তার কথাগুলো আমলে নিয়েছেন। নিলয়ের প্রকাশিত নতুন ছবিগুলো যেন তারই প্রমাণ। গতকাল শুক্রবার মসজিদে নববিতে জুমআ’র নামাজ আদায় শেষে ক্যামেরাবন্দি হন এই অভিনেতা। আর সেই ছবিগুলো তিনি প্রকাশ করেন ফেসবুকে। সবাই ছবিগুলোর প্রশংসা করে লিখে যাচ্ছেন নানা ইতিবাচক কথা। এর আগে নিলয় এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, মক্কা থেকে ছবি দিলেই মানুষ বাজে মন্তব্য করছে। অভিনেতার কথায়, ‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে। কারণটা কি, কিছুই বুঝতে পারলাম না।’ নিলয় আরও লিখেছেন, ‘পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মত আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন।’ সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।’ Download PhotoCard SHARES বিনোদন বিষয়: অভিনেতাআলমগীর