‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’ প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ ভারতে তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলির ঘটনা যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিগত কয়েক বছরে সুপাস্টার সালমান খান থেকে শুরু করে কপিল শর্মাদের হুমকি দিতে একাধিকবার গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার কিছুদিন আগে গাড়িতে থাকা টাইগার শ্রফ লক্ষ্য করে চলল গুলি, এতে প্রাণে বেঁচে যান অভিনেতা। একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলিউড পরিচালক রোহিত শেঠিও। দেশটিতে থাকা কিছু কুখ্যাত গ্যাংস্টার এ ঘটনাগুলোর এর দায় নেয়। এমন প্রেক্ষাপটে এবার ‘গ্যাংস্টার’ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন রোহিত। মূলত রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে প্রতিযোগীদের আচরণ নিয়ে আপত্তি তার। এ সময় বাস্তবে তারকাদের ওপর গ্যাংস্টারদের হামলার বিষয়টিও তুলে ধরেন রোহিত। তার বক্তব্য, বাস্তবে তাদের ওপর হামলা হচ্ছে, অথচ ‘বিগ বস’-এর ঘরে কেউ কেউ গ্যাংস্টার সাজছেন। শো-এর সাম্প্রতিক এক পর্বে দুই প্রতিযোগীর উদ্দেশে রোহিত বলেন, ‘আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?’ রোহিতের মতে, এই দুই প্রতিযোগী নিজেদের আচরণের মাধ্যমে গ্যাংস্টার হওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমাদের গ্যাংস্টারের মতো দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে, দশম শ্রেণির তিনটি ছেলে গুন্ডামি করতে বেরিয়েছে!’ গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুতে রোহিত শেঠির বাড়ির বাইরেও গুলি চালানো হয়। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: আর তোমরা গ্যাংস্টার সাজছো?’‘আমাদের ওপর গুলি চলছে