তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন আনুশকার: বিরাট আগলে রাখছেন যেভাবে প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ মেকআপহীন চেহারা, পরনে মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার সেট ও খোলা চুল। বোট থেকে নেমে অত্যন্ত সন্তর্পণে জেটিঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন আনুশকা শর্মা। পুরো সময়টায় স্ত্রীকে পরম যত্নে আগলে রেখেছেন বিরাট কোহলি। ছবি শিকারিদের ক্যামেরায় ধারণ করা এই মুহূর্তটি প্রকাশ্যে আসার পরই আনুশকা শর্মার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন তুঙ্গে উঠেছে। সম্প্রতি মুম্বইতে কৃষ্ণদাসের কীর্তন শুনতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। গত কয়েক বছর ধরেই গ্ল্যামার দুনিয়ার আলো থেকে দূরে ধর্মে-কর্মে মন দিয়েছেন তারা। সেই ভিডিওগুলো যখন নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তখনই ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাট থেকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি নিয়েই বর্তমানে চারদিকে চলছে জোর চর্চা। জানা গেছে, এদিন আলীবাগ থেকে ফিরছিলেন বিরাট ও আনুশকা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বোট থেকে নেমে ধীরে-সুস্থে জেটিঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন আনুশকা। সামনে ভিড় ঠেলে তাকে রাস্তা করে দিচ্ছেন বিরাট কোহলি। তার মুখে ছিল মাস্ক। হাসিমুখে কথা বলতে বলতে তারা সিঁড়ি বেয়ে উঠছিলেন। তবে সেলেব দম্পতির এই খুনসুটির চেয়েও নেটবাসীর নজর কেড়েছে আনুশকার পরিধানের পোশাক। ঢিলেঢালা পোশাকের ভেতর থেকে হালকা স্ফীতোদর উঁকি দিচ্ছে বলে দাবি অনেকের। এছাড়া তার হাঁটার ভঙ্গি দেখেও একই অনুমান করছেন কেউ কেউ। আর তাতেই বিরাট ও আনুশকার তৃতীয়বার বাবা-মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। একবাক্যেই সকলের মনে প্রশ্ন জেগেছে, এই দম্পতি কি তবে তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন? ভামিকা ও অকায়ের কি তবে এবার দাদা বা দিদি হিসেবে পদোন্নতি হতে চলেছে? এমন নানা কৌতূহলে ছেয়ে গেছে নেটপাড়া। এর আগে রোববার মুম্বইতে আমেরিকান সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে ভক্তিতে মগ্ন হতে দেখা যায় এই জুটিকে। তারকা দম্পতির সেই আধ্যাত্মিক মুহূর্তও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, যেখানে হাততালি দিয়ে কীর্তনের সুর উপভোগ করার পাশাপাশি মৃদুস্বরে ভক্তিগীতিতেও গলা মেলাতে দেখা গিয়েছিল তাদের। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন আনুশকার: বিরাট আগলে রাখছেন যেভাবে