ভালোবাসা দিবসে কাঠগোলাপের বিয়ে প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ আসন্ন ভালোবাসা দিবসের জন্য তরুণ নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ নির্মাণ করেছেন ‘কাঠগোলাপের বিয়ে’ শিরোনামে একটি নাটক। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্প বুননে এতে অভিনয় করেছেন মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলাম। কবিতানির্ভর নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে। মো. কামরুজ্জামানের প্রযোজনায় নাটকটি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। নাটকটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘আমি সব সময়ই চাই সাহিত্যনির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে এলে হাতছাড়া করতে চাই না। নির্মাতা, কলাকুশলী আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এই ভ্যালেন্টাইনের সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।’ নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, ‘আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলা যায়। প্রতিটি সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝে মাঝে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম পাওয়া আর না পাওয়ার টানাপোড়েন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি, এই ভালোবাসা দিবসে একেবারেই অন্য রকম একটা গল্প দেখতে পাবেন সবাই।’ SHARES বিনোদন বিষয়: কাঠগোলাপেরবিয়ে