ধামইরহাটে পিকনিকের বাসে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসে প্রাণ গেল ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেনের।

আজ সকালে আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী পিকনিকের বাসে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয়। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

ইতিপূর্বে বিহারিনগরের মোড়ে একাধিকবার সড়ক দুর্ঘটনায় প্রান গেছে অনেকের। এলাকাবাসী এই মোড়ে একটি গতিরোধক দাবি করেছেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, কামাল হোসেনের জন্মস্থান নওগাঁর আত্রাই উপজেলায়। তিনি ধামইরহাটে ব্যবসা করতেন। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।