এআইতে বিনিয়োগে মরিয়া আলিবাবা, বাড়লো শেয়ারের দাম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী শিল্পখাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ আগামী তিন বছরে এআই-তে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, এআই ফাউন্ডেশন মডেল এবং নেটিভ অ্যাপ্লিকেশন তৈরির পাশাপাশি তাদের বিদ্যমান ব্যবসাগুলোকেও এআই-নির্ভর করে রূপান্তরিত করবে। সম্প্রতি আলিবাবার সিইও উ ইয়ংমিং এক আর্থিক প্রতিবেদন উপস্থাপনকালে বিনিয়োগকারীদের জানান, ‘আমরা এআই যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে স্পষ্ট দেখতে পাচ্ছি, এআই অবকাঠামোর জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তাই আগামী তিন বছরে ক্লাউড ও এআই অবকাঠামোতে যে পরিমাণ বিনিয়োগ করব, তা গত এক দশকের বিনিয়োগকেও ছাড়িয়ে যাবে।’ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: অ্যাপ্লিকেশনপ্রবণতার