যাদের হাতে উঠল এবারের ৯৭তম অস্কার

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।জানা গেছে, এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘দ্য ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য। এসবের মধ্যে ‘এমিলিয়া পেরেজ’ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

এ ছাড়া ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে স্যালুট জানান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেআবেগে আপ্লুত হয়ে পড়েন।

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।

এ ছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে, ‘এমিলিয়া পেরেজ’ ছবিটির ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।