৯ দিনের ছুটিতে দর্শনা রেলবন্দর

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কাজ স্বাভাবিকভাবে চলবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায় আমদানি কার্যক্রম স্থগিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনায় দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি করা হবে না এবং টানা ৯ দিন এই কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ রমজান আলি জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটির কোনো প্রভাব পড়বে না।