কিংসকে আটকে দিয়েছে রহমতগঞ্জ প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে আটকে দিয়েছে বসুন্ধরা কিংসকে। আরেকটি ড্রয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল তপু-লেসকানোরা। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জের সঙ্গে গোলশুন্য ড্র করেব সুন্ধরা কিংস ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে তারা। রহমতগঞ্জের পয়েন্ট ১৯। প্রথম লেগে পুরান ঢাকার দলটির বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল তারা। প্রথমার্ধে ২৭ মিনিটে ভালো আক্রমণ শাণায় রহমতগঞ্জ। সলোমন কিং কনফার্মের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দুই মিনিট পর সতীর্থের কাটব্যাকে বক্সে ভালো জায়গায় থাকলেও রিসিভ করতে পারেননি হুয়ান এদুয়ার্দো লেসকানো। কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের শেষে তাকে তুলে নেন তিতে। ৪২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় কিংসের। বাঁ দিক থেকে আসা ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়েও নাগাল পাননি গোলকিপার শহীদুল আলম সোহেল। ফাঁকা পোস্টে বল জড়াতে টোকা দিতে গোলমুখে ছুটেছিলেন রাকিব হোসেন, কিন্তু বলের গতির সাথে তাল মেলাতে পারেনি। হতাশায় মুখ ঢাকেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও খেলা হতে থাকে একই ধাঁচে। তাতে শেষ পর্যন্ত রহমতগঞ্জের প্রতিরোধে ভেঙে লিগের ফিরতি লেগের দেখায় জালের নাগালই পেল না কিংসের। SHARES ফুটবল বিষয়: ড্রয়েপ্রিমিয়ার