ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫ পহেলাগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী দশটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইটের সময়সূচি থেকে জানা গেছে, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। এদিকে ইসলামাবাদ-গিলগিট রুটে চারটি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ইসলামাবাদ থেকে একটি বেসরকারি বিমান সংস্থার স্কার্দুগামী দুটি ফ্লাইটও অনিশ্চিত। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: পাকিস্তানেহামলা