হামজাদের স্বপ্ন ভেঙে ৮ মৌসুম পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫

লম্বা সময় এগিয়ে থেকেও সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হারল শেফিল্ড ইউনাইটেড। চ‍্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এমন জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল সান্ডারল্যান্ড। আর হৃদয় ভাঙল হামজা চৌধুরীদের।

শনিবার ওয়েম্বলিতে দারুণ জয়ে আট বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে সান্ডারল্যান্ড। যেখানে ম্যাচের ২৫তম মিনিটে টাইরিস ক‍্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড।

অবশেষে ৭৬তম মিনিটে সাদারল‍্যান্ডকে সমতায় ফেরান এলিজার মায়েন্দা। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন টাইরিস ক‍্যাম্পবেল।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার। লেস্টার সিটি থেকে ধারে গত জানুয়ারিতে শেফিল্ডে যোগ দেন তিনি।

এর আগে সাদারল‍্যান্ডের আগে চ‍্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড ও বার্নলি।