হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে খরচ কমবে প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করণের লক্ষ্যে রেফারেল হাসপাতালগুলোর পাশাপাশি ৫০ শয্যার অধিক সব হাসপাতাল স্থাপনের জন্য বাজেটে যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।এছাড়া ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি ও এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: শয্যারহাসপাতাল