রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে লাইন প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির লাইন বড় হচ্ছে। এতে একদিকে যেমন চালকদের ভোগান্তি বাড়ছে অন্যদিকে সড়কে তেল নিতে দাঁড়িয়ে থাকা গাড়ির সারির কারণে প্রধান সড়কগুলোতে যানজটও বাড়ছে। এ অবস্থায় তেল সংগ্রহে ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগও বাড়ছে। সরেজমিন গতকাল দুপুরে মিরপুর কালশী এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য অপেক্ষমাণ গাড়ির সারি পাম্পের আঙিনা থেকে ইসিবি চত্বর হয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের আগের সড়ক পর্যন্ত ছাড়িয়ে গেছে।এতদিন একই সময়ে ইসিবি চত্বর পর্যন্ত প্রাইভেট গাড়ির সারি থাকলেও গতকাল এটি আরও দীর্ঘ ছিল। ফিলিং স্টেশনটিতে তেল নিতে আসা আবুল খায়ের নামে এক ব্যবসায়ী বলেন, এই পাম্পে গাড়ির লাইন একটু লম্বা হলেও এখানে সবসময় তেল পাওয়া যায়। এজন্য দুর্ভোগ হলেও কষ্ট করে এই পাম্প থেকে তেল নিতে আসি। তিনি আরও জানান, ঈদের এক সপ্তাহ পর থেকে তেলের জন্য গাড়ির লাইন দীর্ঘ হতে শুরু করে। গত দুই দিন এই লাইনের সারি আরও দীর্ঘ হয়েছে। গতকাল একই অবস্থা দেখা যায় রাজধানীর নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনেও। রবিবার দুপুরে এই ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় থাকা গাড়ির লাইন কুড়িল ফ্লাইওভার পর্যন্ত ছিল। অথচ গতকাল দুপুরে এটি কুর্মিটোলা হাসপাতাল ছাড়িয়ে যায়। এদিকে তেলের অপেক্ষায় এখন রাজধানীর পেট্রোলপাম্পগুলোতে দিনরাতে সমানভাবে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে চালকরা ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছেন। অনেককেই ক্লান্ত হয়ে সড়কের পাশে কাগজ, কাপড় বিছিয়ে বসে থাকতে দেখা যায়। তেল না পেয়ে সড়ক অবরোধ মানববন্ধন মারধর আটক : জ্বালানি তেল না পাওয়ায় বিভিন্ন স্থানে অপ্রীতিকর নানান ঘটনা ঘটছে। এর মধ্যে কোথাও সড়ক অবরোধ, কোথাও মানববন্ধন, মারধর ও আটক করার ঘটনা রয়েছে। SHARES জাতীয় বিষয়: জ্বালানিসংকটদৈনন্দিন জীবনভোগান্তিযানজট