সাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং, চসিকের অভিযানে জরিমানা ও গাড়ি জব্দ প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় সড়ক পরিবহন আইনে দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি একটি গাড়িও জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার ও স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা অংশ নেন। অভিযানে সহযোগিতা করে পতেঙ্গা থানা-পুলিশ। চসিক সূত্র জানায়, সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ, এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত এবং সাইকেল চালকদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। নগরবাসীর সাইকেল চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং সাইকেল ট্র্যাক দখল করে গাড়ি পার্কিং প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: চসিকের অভিযানে জরিমানা ও গাড়ি জব্দসাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং