কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মে ২০, ২০২৬ কোরবানি হওয়ার আট ঘণ্টার মধ্যেই ঢাকা মহানগরীকে পরিষ্কার করে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯নং ওয়ার্ডস্থ সবজি বাগান এসটিএস- এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি। কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে জানিয়ে আবদুস সালাম বলেন, এ কাজে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আগেই প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করা যায়। ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেক হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘এ বছর আগে থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। মশার লার্ভা জন্মানোর সম্ভাবনাময় স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।’ SHARES জাতীয় বিষয়: কোরবানি হওয়ারডিএসসিসি প্রশাসকঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামদ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করা যায়প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আগেই প্রস্তুত রাখা হয়েছে৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে