মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট-সংক্রান্ত বিলে অনুমোদন সূচকে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বেলা ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রথম বাজেট। জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। SHARES জাতীয় বিষয়: প্রধানমন্ত্রী তারেক রহমানবেলা ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীমন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট-সংক্রান্ত বিলে অনুমোদন সূচকে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনমন্ত্রিসভার বিশেষ বৈঠকে২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন