সেই বিতর্কিত রেফারিই এবার ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে! প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬ বিশ্বকাপ ফুটবল মানেই মাঠ ও গ্যালারিজুড়ে তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার মাঝে রেফারির কোনো বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের আবহকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এমন পরিস্থিতিতেই ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলোচিত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের জন্য ভিনচিচকে প্রধান রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে ফিফা। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ভিনচিচ। বিশেষ করে এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ভিনচিচের বাকবিতণ্ডাও হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। মাঠের বাইরেও একবার আলোচনায় এসেছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। কয়েক বছর আগে একটি মাদক সংক্রান্ত অভিযানে তিনি গ্রেফাতার হয়েছিলেন। তবে শুরু থেকেই নিজেকে ওই ঘটনার সঙ্গে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ভিনচিচ। তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়। ব্রাজিল-মরক্কো ম্যাচে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী দুই লাইনসম্যান। SHARES খেলাধুলা বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬বিশ্বকাপ ফুটবলব্রাজিল ফুটবল দলমরক্কো ফুটবল দলসেই বিতর্কিত রেফারিই এবার ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে!