বিশ্বকাপ : ক্লোসার রেকর্ডে চোখ মেসির, অপেক্ষা নতুন কীর্তির প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগে থেকেই লিওনেল মেসির। তার সামনে এবার সবচেয়ে বেশি জয়ের রেকর্ড নিজের করে নেওয়ার হাতছানি। আর্জেন্টাইন মহাতারকার সামনে আছেন কেবল জার্মানির মিরোস্লাভ ক্লোসা। জার্মানির হয়ে বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৭ জয় পেয়েছেন ক্লোসা। সাবেক এই স্ট্রাইকারই এখন চূড়ায়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু পেয়েছেন ১৬ জয়। সাবেক এই ডিফেন্ডার খেলেছেন ২০ ম্যাচ। ২৬ ম্যাচ খেলে তার সমান জয় পেয়েছেন ষষ্ঠ আসরে খেলতে যাওয়া মেসি। ১৫টি করে জয় আছে জার্মানির চার জন- লোথার মাথাউস, ভলফগাঙ ওভেরাট, বাস্টিয়ান শোয়েইনস্টাইগার ও ফিলপ লামের। এখানে তাদের সঙ্গী ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো। ১৪টি করে জয় আছে ব্রাজিলের লুসিও, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও পের মের্টেসকার, ফ্রান্সের উগো লরিস, অলিভিয়ে জিরু ও অঁতোয়ান গ্রিজমান এবং ইতালির পাওলো মালদিনির। ব্রাজিলের সাবেক সেন্টার-ব্যাক লুসিওর ১৪ জয় আসে কেবল ১৭ ম্যাচে। SHARES খেলাধুলা বিষয়: অপেক্ষাঅপেক্ষা নতুন কীর্তিরক্লোসার রেকর্ডে চোখ মেসিরবিশ্বকাপবিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগে থেকেই লিওনেল মেসিরমেসির